‘লবন ছড়া তরকারি যেরিম্মা স্বাদহীন, বিশ্বাস ছাড়া সম্পর্কও এরিম্মূমা মূল্যহীন’
চাটগাঁইয়া ভাষার বাক্য
মান বাংলায় মানে
লবন ছাড়া তরকারি যেমন স্বাদহীন, বিশ্বাস ছাড়া সম্পর্কও তেমন মূল্যহীন
অন্য অঞ্চলে একই কথা
- নোয়াখালী: লবন ছাড়া তারকারি যেইক্কান স্বাদহীন বিশ্বাস ছাড়া সম্পর্ক হেক্কান মূ্ল্যহীন
- সিলেট: নুন ছাড়া ছালম যেমন স্বাদহীন, বিশ্বাস ছাড়া সম্পর্কও তেমন মূল্যহীন
- বরিশাল: নুন ছাড়া শালুন যেরহম স্বাদছাড়া , বিশ্বাস ছাড়া সম্পর্কও হেরহম মূল্য ছাড়া
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত