‘আরে এই সমত বিজয়র মিসিল শুরু অই গিয়ি’
চাটগাঁইয়া ভাষার বাক্য
মান বাংলায় মানে
আরে! এর মধ্যেই দেখি বিজয় মিছিল শুরু হয়ে গেছে
অন্য অঞ্চলে একই কথা
- নোয়াখালী: আরে! এডার মধ্যেই দেই বিজয় মিছিল শুরু অই গেছে
- সিলেট: আরেহ! এর মাঝেউ দেখি বিজয় ওর মিছিল আরম্ব ওই গেছে
- বরিশাল: অরে ব্যাডা এইয়ার মইধ্যেই দেহি বিজয় মিছিল শুরুহইয়া গ্যাছে
- ময়মনসিংহ: আরে! এর মধ্যেই দেহি বিজয় মিছিল শুরু হয়া গেসে
‘আরে! এর মধ্যেই দেখি বিজয় মিছিল শুরু হয়ে গেছে’ সব অঞ্চলের ভাষায় একসাথে দেখুন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত