‘আর ভোইনর হাম গাজ হতা বাত্রা সন্দেহজনক মনে অইয়ে আই এতাল্লাই তারে নজরত রাইক্কিলাম’
চাটগাঁইয়া ভাষার বাক্য
মান বাংলায় মানে
আমার বোনের কাজ কথা অনেক দিন ধরেই সন্দেহজনক মনে হওয়ায় আমি তাকে নজরে রাখছিলাম
অন্য অঞ্চলে একই কথা
- নোয়াখালী: আর বোনের কাম, কতা অনেক দিন ধরি সন্দেহজনক মনে অওনে আই হেতিরে নজরে রাইখছিলাম
- সিলেট: মোর বইনর কাম, মাত বাক্কাদিন ধরি সন্দেহজনক মনে অওয়ায় মুই তাইরে নজরো রাখছিলাম
- বরিশাল: মোর বুইনের কাম কথা বেমালা দিন ধইররাই সন্দেহজনক মনে হওয়ার লইজ্ঞা মুই হ্যারে নজরে রাখতেয়াছেলাম
- ময়মনসিংহ: আমার বইনের কাম, কথা অনেক দিন ধইরাই সন্দেহজনক মনে হওনে আমি তারে নজরে রাখসিলাম
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত