‘আজিয়া লাতিয়া বাবা হতাৎ অসুস্থ অইগিয়ে ইয়ান ফুনিয়েরে হাসফাতালত আইসসি’
চাটগাঁইয়া ভাষার বাক্য
মান বাংলায় মানে
আজ রাতে বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে খবর শুনে হাসপাতালে এলাম
অন্য অঞ্চলে একই কথা
- নোয়াখালী: আইজ রাইতে আব্বা হঠাৎ করি অসুস্থ অই হইড়ছে খবর হুনি হাসপাতালে আইলাম
- সিলেট: আইজকু রাইত আব্বা আখতা বেমার পড়ায় খবর হুনিয়া হাসপাতাল আইলাম
- বরিশাল: আইজ রাইতে বাপ হুট কইররা অসুস্থ হইয়া পড়ছে খবর হুইননা হাসপাতালে আইলাম
- ময়মনসিংহ: আইজ রাইতে আব্বা হঠাৎ কইরা অসুস্থ হয়া পড়সে খবর হুইন্না হাসপাতালে আইলাম
‘আজ রাতে বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে খবর শুনে হাসপাতালে এলাম’ সব অঞ্চলের ভাষায় একসাথে দেখুন
উৎস: Vashantor ডেটাসেট (CC BY 4.0), সম্পাদিত