বরিশাইল্লা ভাষা কতটা জানেন?
ধান নদী খাল, এই তিনে বরিশাল। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
বরিশাইল্লা ভাষার শব্দ ও মানে
- আম্নে কি মোর প্রশ্নের জবাব দেতে পারেন?: আপনি কি আমার প্রশ্নের জবাব দিতে পারেন?
- আম্নে কেমন আছেন?: আপনি কেমন আছেন?
- আম্নে মোর লগে এমনে কতা কইতে পারেন না: আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না
- আম্নে ম্যালা ভাল মানু: আপনি অনেক ভালো মানুষ
- আম্নে যেই পোলারে ভালোবাসেন হ্যায় কি আম্নেরে ভালোবাসে?: আপনি যেই ছেলেকে ভালবাসেন সেই ছেলেটি কি আপনাকে ভালবাসে ?
- আম্নে যেম্নে আগাইতেয়াছেন হেইডা খবই গর্বের বিষয়: আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন তা খুবই গর্বের বিষয়
- আম্নেগো অযোগ্য সন্তান: আপনাদের অযোগ্য সন্তান
- আম্নের কি পরীক্ষা দেতে ভাল্লাগে?: আপনার কি পরীক্ষা দিতে ভালো লাগে ?
- আম্নের জন্মদিন কবে?: আপনার জন্মদিন কবে?
- আম্নের বড় বুইনের কি বিয়া হইয়া গ্যাছে ?: আপনার বড় বোনের কি বিয়ে হয়ে গেছে ?
- আম্নের লগে দেহা হইয়া আসলেই খুব ভাল লাগজে: আপনার সাথে দেখা হয়ে আসলেই খুব ভালো লাগলো
- আম্নেরে কেমনে সাহাইয্য করতে পারে?: আপনাকে কেমন ভাবে সাহায্য করতে পারি?
- আম্মার লইজ্ঞা বেশি খারাপ লাগতেয়াছে: আম্মুর জন্য বেশি খারাপ লাগছে
- আম্মারে: আম্মাকে
- আম্মে: আপনি
- আম্মে: হবে
- আম্মেগো: আপনাদের
- আম্মেগো বাড়ি কোম্মে: আপনাদের বাড়ি কোথায়
- আম্মের: আপনার
- আম্মের ফাইন্নে: আপনার জন্য
- আম্মেরা: আপনারা
- আম্মেরে: তোমাকে
- আয়: আস
- আয়: পুরষ্কার
- আয়েন: আসুন
- আর এই বছর হ্যায় বিশাল কইররা সারপ্রাইজ দেছে মোরে: আর এবছর সে বিশাল করে সারপ্রাইজ দিয়েছে আমাকে
- আর কইয়ো না: আর বলবা না
- আর কত ছুটি কাডামু?: আর কত ছুটি কাটাবো?
- আর কতো ছুটি কাডামু: আর কত ছুটি কাটাবো?
- আর কথা কবা না: আর কথা বলবা না
- আর কয়ডা খাও, এক চামুছ দিমু?: আরেক টু খাও, এক চামুচ দেই?
- আর পারুলও না বুইঝঝা অন্যগো দোষ দেতেয়াছেলে: আর পারুলও না বুঝে অন্যদের দোষ দিচ্ছিল
- আর সইতে না পাইররা আমনেগো ধারে সঠিক পরামর্শ চাইতেয়াছি: আর সহ্য না করতে পেরে আপনাদের কাছে সঠিক পরার্মশ চাচ্ছি
- আর হগল পোলামাইয়া লাইন বাইন্ধা খাড়াইয়া গ্যাল: আর সকল ছেলেমেয়ে লাইন বেঁধে দাঁড়িয়ে গেল
- আর হ্যায় যদি ফিররা না আহে, হ্যালে হ্যায় কহনোই তোমার আআল্লেহ না: আর যদি ফিরে না আসে,তবে সে কখনই তোমার ছিল না
- আরও: আরো
- আরাইচইন: হারানো
- আরাইছেন: হারিয়েছেন
- আরিফ্যা: আরিফ
- আরেকটু বড় হইলে কি করবে হেইডাই দ্যাহার বিষয়: আরেকটু বড়ো হলে কী করবে, সেটাই দেখার বিষয়
- আরেকটু বড় হইলে কি করবে?: আরেকটু বড়ো হলে কী করবে ?
- আরেটটু: আরেকটু
- আরো বেমালা ভালবাসা মুই দেতে চাই: আরও বেশি ভালবাসা আমি দিতে চাই
- আলহামদুলিল্লাহ হ্যাহ খুব ভালো এউক্কা মানু: আলহামদুলিল্লাহ সে খুব ভালো একজন মানুষ
- আলিস্যা: আলসে
- আল্লাম: ছিলাম
- আল্লাহ রহমতের বইষ্যা দ্যাও: আল্লাহ রহমতের বৃষ্টি দাও
- আল্লাহ্ִর রাস্তে তুমি মরে আর জালাইঅনা: তুমি আমাকে দয়া করে আর বিরক্ত করো না
- আশ: হাঁস
- আশা করতেয়াছি হগল কিছু সমাধান হইবে: আশা করছি সব কিছু সমাধান হবে