বরিশাইল্লা ভাষা কতটা জানেন?
ধান নদী খাল, এই তিনে বরিশাল। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
বরিশাইল্লা ভাষার শব্দ ও মানে
- আবেগী মানু বেমালা গোঙ্গা হইয়া থাহে: আবেগ প্রবন মানুষ খুব বোকা হয়ে থাকে
- আবেগের ভালবাসা কাউরে দেওয়া উচিত না: আবেগের ভালোবাসা কাউকে দেওয়া উচিত না
- আব্বা একদিন কথায় কথায় মায়রে কয়: বাবা একদিন কথায় কথায় মাকে বললেন
- আব্বা কিন্ন্যা আনছে: আব্বু কিনে এনেছে
- আব্বা জামা কিন্ন্যা আনছে: আব্বু জামা কিনে এনেছে
- আব্বা বইডা বুকশেলফে উডাইয়া রাখছেলে: বাবা বইটা বুকশেলফে তুলে রেখেছিলেন
- আব্বা মোর লইজ্ঞা লাল জামা কিন্যা আনছে: আব্বু আমার জন্য লাল জামা কিনে এনেছে
- আব্বা মোর লাইগা আকাশী জামা কিন্ন্যা আনছে: আব্বু আমার জন্য আকাশী জামা কিনে এনেছে
- আব্বা মোর লাইগা কমলাজামা কিন্ন্যা আনছে: আব্বু আমার জন্য কমলাজামা কিনে এনেছে
- আব্বা মোর লাইগা কালো জামা কিন্ন্যা আনছে: আব্বু আমার জন্য কালো জামা কিনে এনেছে
- আব্বা মোর লাইগা খয়েরি জামা কিন্ন্যা আনছে: আব্বু আমার জন্য খয়েরি জামা কিনে এনেছে
- আব্বা মোর লাইগা গোলাপি জামা কিন্ন্যা আনছে: আব্বু আমার জন্য গোলাপি জামা কিনে এনেছে
- আব্বা মোর লাইগা নীল জামা কিন্ন্যা আনছে: আব্বু আমার জন্য নীল জামা কিনে এনেছে
- আব্বা মোর লাইগা বেগুনি জামা কিন্ন্যা আনছে: আব্বু আমার জন্য বেগুনি জামা কিনে এনেছে
- আব্বা মোর লাইগা মেরুন জামা কিন্ন্যা আনছে: আব্বু আমার জন্য মেরুন জামা কিনে এনেছে
- আব্বা মোর লাইগা লাল জামা কিন্ন্যা আনছে: আব্বু আমার জন্য লাল জামা কিনে এনেছে
- আব্বা মোর লাইগা সবুজ জামা কিন্ন্যা আনছে: আব্বু আমার জন্য সবুজ জামা কিনে এনেছে
- আব্বা মোর লাইগা সাদা জামা কিন্ন্যা আনছে: আব্বু আমার জন্য সাদা জামা কিনে এনেছে
- আব্বা লাল জামা কিন্ন্যা আনছে: আব্বু লাল জামা কিনে এনেছে
- আব্বায় অশিক্ষিত এউক্কা পোলার লগে মোর বিয়া দেতে চাইল্লে: বাবা অশিক্ষিত একটা ছেলের সাথে আমার বিয়ে দিতে চেয়েছিল
- আব্বায় আইজগো বেইন্নাহালে বাজারগোনে টমাটো কিন্না আনছে: আব্বু আজকে সকালে বাজার থেকে টমেটো কিনে এনেছে
- আব্বায় কইছে গাছে বেশি পানি দেলে গাছ মইররা যায়: আব্বু বলেছে গাছে অতিরিক্ত পানি দিলে গাছ মারা যায়
- আব্বায় কইছে বইশ্যা হইলে বারিন্দার গাছে পানি দেওয়ার দরকার নাই: আব্বু বলেছে বৃষ্টি হলে বারান্দার গাছে পানি দেওয়ার প্রয়োজন নাই
- আব্বায় গেরাম দিয়া আওয়ার কালে ম্যালা বড় বড় ছোলোম কিন্না আনছে: আব্বু গ্রাম থেকে আসার সময় অনেক বড় বড় জাম্বুরা কিনে এনেছে
- আব্বায় বিদেশ থাকে: আব্বু বিদেশ থাকে
- আব্বায় মান সম্মানের ডরে মামলা করেনাই: আব্বু মান সন্মানের ভয়ে মামলা করেননি
- আব্বায় মোরে গ্যাছেকাইল এউক্কা পোলার লগে দ্যাহা করতে কইছেলে: আব্বা আমাকে গতকাল একটা ছেলের সাথে দেখা করতে বলেছিল
- আব্বায় হারাদিন বায়রায় বায়রায় থাকতে: আব্বু সারাদিন বাহিরে বাহিরে থাকত
- আব্বার: অহংকার
- আব্বার: বাবার
- আব্বার খেয়াল রাহার চেষ্টা করি হগলকালে: বাবার খোঁজখবর রাখার চেষ্টা করি সব সময়
- আব্বারে: বাবাকে
- আব্বারে কইলাম মোরে বিয়া হরাবা না: বাবাকে বললাম আমাকে বিয়ে করাবা না
- আব্বারে হাস্পাতালে দেইক্ষা বেমালা খারাপ লাগছে: বাবাকে হাসপাতালে দেখে খুব খারাপ লাগছে
- আম খামু: আম খাবো
- আম দিয়া বানাইয়া হালাইতে পারেন শরবত: আম দিয়ে বানিয়ে ফেলতে পারেন শরবত
- আম দিয়া শরবত বানাইয়া খাও: আম দিয়ে শরবত বানিয়ে খাও
- আম পাহে বৈশাখে কুল পাহে ফাগুনে: আম পাকে বৈশাখে কুল পাকে ফাগুনে
- আম মোর পিরিয়ো ফল: আম আমার প্রিয় ফল
- আম মোর প্রিয় ফল: আম আমার প্রিয় ফল
- আমগাছে বেমালা বোল আইছে: আমগাছে প্রচুর মুকুল এসেছে
- আমগাছের দিক চাইয়া এউক্কা মাইয়া কইলো: আমগাছের দিকে তাকিয়ে একটি মেয়ে বলল
- আমডা: আমটি
- আমডা কেডা খাইল্লে?: আমটি কে খেয়েছিল?
- আমডা খাইল্লে: আমটি খেয়েছিল
- আমনে আইজ সকালে চা খান নাই: আপনি আজ সকালে চা খান নাই
- আমনে আছেন?: আপনি আছেন?
- আমনে এই কলমডা নেন: আপনি এই কলমটি নিন
- আমনে এই কলমদা নেন: আপনি এই কলম টি নিন
- আমনে এউক্কা সাহাইয্য পাইতেয়াছেন পুলিশের ধারে গোনে: আপনি একটা সাহায্য পাচ্ছেন পুলিশের কাছ থেকে