বরিশাইল্লা ভাষা কতটা জানেন?
ধান নদী খাল, এই তিনে বরিশাল। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
বরিশাইল্লা ভাষার শব্দ ও মানে
- গ্যাছে ৯ বছর একটানা ৯ দিনের লইজ্ঞাও হ্যারা মোর লগে কথা কয় নাই: গত ৯ বছরে একটানা ৯ দিনের জন্যও তারা আমার সাথে কথা বলেনি
- গ্যাছে এক মাস আগে বউর লগে কাইজ্জা কইরা জামাই দেশে চইল্যা আহে: গত এক মাস আগে স্ত্রীর সাথে ঝগড়া করে স্বামী দেশে চলে আসে
- গ্যাছে কাইল না খাইয়া রোজা আল্লাহম: গত কাল না খেয়ে রোজা ছিলাম
- গ্যাছেকাইল এউক্কা ছোডো বিষয় লইয়া কইছে বিয়ার পর পোলারা ক্যামন পাল্ডাইয়া যায়: গতকাল একটা ছোট বিষয় নিয়ে বলেন বিয়ের পর ছেলেরা কেমন বদলে যায়
- গ্যাছেকাইল বিয়ালে মোগো এইহানে বেমালা বইশ্যা হইছে: গতকাল বিকালে আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে
- গ্যাছেকাইল রাইতে মোরে কইয়া দেলে মুই বোলে বেইমান: গতকাল রাতে আমাকে বলে দিলো আমি নাকি বেইমান
- গ্যাছো: গেছো
- গ্যালে: গেল
- ঘড়িতে কয়ডা বাজে?: ঘড়িতে কয়টা বাজে?
- ঘড়ে: ঘরে
- ঘর: বাড়ি
- ঘরে আলো বাতাস হেইরহম ঢোকতে পারে না: ঘরে আলো-হাওয়া তেমন ঢুকতে পারে না
- ঘরের কামের সেম্রি আহন থিক্কইর্রা কাম হরে না: আমার বাসার কাজের মেয়েটি এখন ভাল মত কাজ করে নাহ
- ঘরের খাডাল পরিষ্কার করতে হইবে: ঘরের ফ্লোর পরিষ্কার করতে হবে
- ঘরের জিনিসপাতি থুইয়াদেওয়ার লইজ্ঞা উগোইর দরকার: ঘরের আসবাবপত্র রেখে দেওয়ার জন্য স্টোররুম দরকার
- ঘরের পিছকূলে: বাড়ির পিছনে
- ঘরের হোমনে: ঘরের সামনে
- ঘাড: ঘাট
- ঘাডাঘাডি: ঘাটাঘাটি
- ঘামে শরীল দিয়া যেই পানি আর খনিজ নুন বাইর হইয়া যায় ,হেইয়ার ম্যালাই পূরণ করতে পারে কদু: ঘামে শরীর থেকে যে পানি ও খনিজ লবণ বের হয়ে যায়, তার অনেকটাই পূরণ করতে পারে লাউ
- ঘুইররা: ঘুরে
- ঘুড্ডি: ঘুড়ি
- ঘুড্ডি উড়াই: ঘুড়ি উড়াই
- ঘুম আয় কির লইগ্গা?: ঘুম আসে কেন?
- ঘুমাইয়া: ঘুমিয়ে
- ঘুমাইয়া লও: ঘুমিয়ে নাও
- ঘুমাও কির লইগ্গা?: ঘুমাও কেন?
- ঘুমে গনে হায়ালে উঠাই যাও: ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাও
- ঘুরতে বেমালা ভালো লাগে: ঘুরতে অনেক ভালো লাগে
- ঘের: খামার
- ঘোরতে: ঘুরতে
- ঘোরতে যাওয়া মোর স্বপ্ন: ঘুরতে যাওয়া আমার স্বপ্ন
- ঘ্যাডি: ঘাড়
- ঘ্রান: সুগন্ধে
- ঘ্রান: সুগন্ধ
- চইল্যা যাইবে: চলে যাবে
- চঙ্গা: মই
- চড়ই: চড়ুই
- চড়মু: পালন
- চড়াইসে: চড়ানো
- চরমু: থাকার
- চরমু: চড়বো
- চহি: খাট
- চা খাওনের অভ্যাস: চা খাওয়ার অভ্যাস
- চা নইলে কফি কোনডা বেশি পছন্দ?: চা অথবা কফি কোনটা বেশি পছন্দ ?
- চাই: চাইছি
- চাইরডা: চারটা
- চাইরদিক কত্ত বিশাল বিশাল গাছ: চারপাশে কত বড়ো বড়ো গাছ!
- চাইরোদিগে: চারিদিকে
- চাউল: চাল