বরিশাইল্লা ভাষা কতটা জানেন?
ধান নদী খাল, এই তিনে বরিশাল। ১০টা প্রশ্ন, প্রতিটায় ৪টা অপশন। শেষে স্কোরের ছবি আর বন্ধুকে চ্যালেঞ্জ দেওয়ার লিংক।
বরিশাইল্লা ভাষার শব্দ ও মানে
- কউররার ত্যাল দিয়া মাছ ভাইজ্জা খামু: সরিষার তেল দিয়ে মাছ ভাজা খাবো
- কউররার ত্যাল রান্দার লইজ্ঞা আর শরীলে মালিশ করার লইজ্ঞা দরকার হয়: সরিষার তেল রান্নার জন্যে, এবং গায়ে মালিশ করার কাজে ব্যবহার হয়
- কও: চুপ
- কও: বলো
- কওয়া: বলা
- কওয়া হইছে: বলা হয়েছে
- কখনই তোমারে ভুলমু না: কখনো তোমাকে ভুলবো না
- কছোম: কসম
- কতটুহু: কতটুকু
- কতা: কথা
- কতা কোম কইয়া খাইতে থাক: কথা না বলে খাওয়াতে মনযোগ দেয়
- কতাডা ঠিক কি আছে: কথা ঠিক আছে ?
- কতো: কত
- কতো ছুটি কাডামু: কত ছুটি কাটাবো?
- কতোডি বই কিনছি: বেশ কয়েকটি বই কিনেছি
- কতোডি বই কিনছি: কয়েকটি বই কিনেছি
- কথা কইতে চাই: কথা বলতে চাই
- কথা কইতে পাইরা ভালো লাগছে: কথা বলতে ভালো লাগে
- কথা কইতে পাইরা ভালো লাগছে আমার: কথা বলতে আমার অনেক ভালো লাগে
- কথা কইতে পাইরা ভালো লাগছে আমার: কথা বলতে অনেক ভালো লাগে
- কথা কইতে পারেন না: কথা বলতে পারেন না
- কথা কন: কথা বলুন
- কথা কবা না: কথা বলবা না
- কথা কম কও: কথা কম বলো?
- কথা কয়তেয়াছে: কথা বলছে
- কথা বোঝতে পারি না: কথা বুঝি না
- কথা ভালো লাগছে: কথা ভালো লাগে
- কথা যের পাহা না কামে হ্যার ঠনঠন: কথা যার পাকা নয় কাজে তার ঠনঠন
- কথাও আর কইয়ো না: কথাও আর বলবা না
- কথাডা তোমাগো কারো বিশ্বাস হইবেনা: কথাটি তোমাদের কারো বিশ্বাস হবে না
- কদু দিয়া আর ইছা মাছের হুররা মোর বেমালা প্রিয় শালুন: লাউ দিয়ে চিংড়ি মাছের ঝোল আমার খুব প্রিয় তরকারি
- কন: বলেন
- কন: বলুন
- কবা না: বলবা না
- কবি: চুরির
- কবি: বলবি
- কবিতা পড়তে মোর ভাল লাগে: কবিতা পড়তে আমার ভালো লাগে
- কবুতার: কবুতর
- কবে যে মোর স্বপ্নডা পুরোন হইবে: কবে যে আমার স্বপ্নটা পূরণ হবে
- কম কি আছেলো?: কম কি ছিলো?
- কমবয়সী এউক্কা পোলা বায়রায় ফুডপাতে দৌড়াইতেয়াছে: অল্পবয়সী একটি ছেলে বাইরে ফুটপাতে দৌড়াচ্ছে
- কমলাপুর রেল এস্টেশন গোনে বুইনের বাড়ি যাইতেয়াছি: কমলাপুর রেলস্টেশন থেকে বোনের বাসায় যাচ্ছি
- কম্পুটার আধুনিক বিজ্ঞান জগতেরে বিশেষভাবে সহজ করছে: কম্পিউটার আধুনিক বিজ্ঞান জগৎকে বিশেষভাবে সহজ করেছে
- কম্মে: কোথায়
- কম্মে চাকরি করে?: কোথায় চাকরি করেন?
- কম্মো গোনে: কোথা থেকে
- কয়: কতো
- কয় তারিখ?: কতো তারিখ?
- কয়ডা দিন অপেক্ষা কইররা দ্যাহো: কয়েক দিন অপেক্ষা করে দেখো
- কয়ডা দিন অপেক্ষা কর: কয়েক দিন অপেক্ষা করো