জেলার বিখ্যাত জিনিস
জেলা ধরে বিখ্যাত খাবার ও স্থানীয় জিনিসের তালিকা: যেগুলো চেখে বা দেখে এসেছেন তা টিক দিন। জেলার পাতার তথ্য থেকে নেওয়া।
খাবার আর স্থানীয় জিনিস, যেমন জেলার পাতায় লেখা আছে। যেগুলো চেখে বা দেখে এসেছেন, টিক দিন।
রংপুর বিভাগ
- দিনাজপুর: বেদানা লিচু, কাটারিভোগ চাল, চিড়া, পাঁপড়
- গাইবান্ধা: রসমঞ্জরী, চরের মরিচ
- কুড়িগ্রাম: উলিপুরের ক্ষীরমোহন, সিদল ভর্তা, চরের চিনাবাদাম
- লালমনিরহাট: তিস্তার বৈরালি মাছ, সুপারি
- নীলফামারী: ডোমারের সন্দেশ, সৈয়দপুরের কাবাব ও বিরিয়ানি, আগাম আলু
- পঞ্চগড়: সমতলের চা
- রংপুর: শতরঞ্জি, হাঁড়িভাঙ্গা আম, শোলকা ও সিদল
- ঠাকুরগাঁও: সূর্যপুরী আম
রাজশাহী বিভাগ
- বগুড়া: বগুড়ার দই, ক্ষীরসা, মহাস্থানের কটকটি, লাল মরিচ
- জয়পুরহাট: লতিরাজ কচু, সোনালি মুরগি
- নওগাঁ: প্যারা সন্দেশ, নাক ফজলি আম
- নাটোর: কাঁচাগোল্লা, চলনবিলের মাছ
- চাঁপাইনবাবগঞ্জ: ক্ষীরশাপাতি আম, কালাইয়ের রুটি, শিবগঞ্জের আদি চমচম, নকশিকাঁথা
- পাবনা: পাবনার ঘি, তাঁতের শাড়ি ও লুঙ্গি, ঈশ্বরদীর লিচু
- রাজশাহী: রাজশাহী সিল্ক, ফজলি আম, কালাইয়ের রুটি, মিষ্টি পান
- সিরাজগঞ্জ: তাঁতের শাড়ি ও লুঙ্গি, সলপের ঘোল, শাহজাদপুরের দুধ ও ঘি
ময়মনসিংহ বিভাগ
- জামালপুর: নকশিকাঁথা, ইসলামপুরের কাঁসার বাসন, পিঠালি (ম্যান্দা)
- ময়মনসিংহ: মুক্তাগাছার মণ্ডা, চ্যাপা শুঁটকির ভর্তা, ফুলবাড়িয়ার লাল চিনি
- নেত্রকোনা: বালিশ মিষ্টি, বিজয়পুরের সাদামাটি, হাওরের মাছ
- শেরপুর: তুলসীমালা চাল, ছানার পায়েস, গারোদের তাঁতে বোনা কাপড়
সিলেট বিভাগ
- হবিগঞ্জ: চা, হাওরের তাজা মাছ, পাহাড়ি লেবু ও আনারস
- মৌলভীবাজার: চা, সাত রঙের চা, মণিপুরি তাঁতের শাড়ি ও চাদর, আগর-আতর
- সুনামগঞ্জ: হাওরের তাজা মাছ, হাওরের শুঁটকি, বোরো ধানের চাল
- সিলেট: সাতকরা, চা, শীতলপাটি, মণিপুরি তাঁতের কাপড়
ঢাকা বিভাগ
- ঢাকা: বাকরখানি, কাচ্চি বিরিয়ানি, বোরহানি, শাঁখারীবাজারের শাঁখা
- ফরিদপুর: খেজুরের গুড়, বাগাটের দই
- গাজীপুর: শ্রীপুরের কাঁঠাল
- গোপালগঞ্জ: রসগোল্লা, জলিরপাড়ের ব্রোঞ্জের গহনা, বিলের দেশি মাছ
- কিশোরগঞ্জ: অষ্টগ্রামের পনির, হাওরের মিঠাপানির মাছ, চ্যাপা শুঁটকি
- মাদারীপুর: খেজুরের গুড়, রসগোল্লা
- মানিকগঞ্জ: ঝিটকার হাজারী গুড়, সিংগাইরের গাজর, সরিষা ফুলের মধু
- মুন্সীগঞ্জ: সিরাজদিখানের পাতক্ষীর, ভাগ্যকুলের মিষ্টি, পদ্মার ইলিশ
- নারায়ণগঞ্জ: জামদানি শাড়ি, সোনারগাঁওয়ের কারুপণ্য
- নরসিংদী: লটকন, অমৃতসাগর কলা, বাবুরহাটের তাঁতের কাপড়
- রাজবাড়ী: রাজবাড়ীর চমচম, পদ্মার ইলিশ
- শরীয়তপুর: পদ্মার ইলিশ, কাঁসা-পিতলের তৈজসপত্র, বিবিখানা পিঠা
- টাঙ্গাইল: পোড়াবাড়ির চমচম, টাঙ্গাইল তাঁতের শাড়ি, মধুপুরের আনারস
খুলনা বিভাগ
- বাগেরহাট: চিংড়ি, সুপারি, নারকেল, সুন্দরবনের মধু
- চুয়াডাঙ্গা: খেজুরের গুড়, পান, ব্ল্যাক বেঙ্গল ছাগল
- যশোর: খেজুরের গুড় ও পাটালি, জামতলার মিষ্টি, নকশিকাঁথা, গদখালীর ফুল
- ঝিনাইদহ: কলা, পান, খেজুরের গুড়
- খুলনা: চুইঝালের মাংস, গলদা চিংড়ি, সুন্দরবনের মধু, নারকেল
- কুষ্টিয়া: তিলের খাজা, কুলফি মালাই, কুমারখালীর তাঁতের কাপড়
- মাগুরা: হাজরাপুরী লিচু, খেজুরের গুড়
- মেহেরপুর: সাবিত্রী মিষ্টি, রসকদম্ব, হিমসাগর আম
- নড়াইল: প্যাড়া সন্দেশ, খেজুরের গুড়, বিলের দেশি মাছ
- সাতক্ষীরা: সন্দেশ, হিমসাগর ও গোবিন্দভোগ আম, বাগদা চিংড়ি, কুল
বরিশাল বিভাগ
- বরগুনা: ইলিশ, শুঁটকি, তরমুজ
- বরিশাল: আমড়া, ইলিশ, বালাম চাল, গৌরনদীর দই
- ভোলা: মহিষের দুধের কাঁচা দই, ইলিশ, নারকেল, সুপারি
- ঝালকাঠি: শীতলপাটি, ঝালকাঠির গামছা, পেয়ারা, আমড়া
- পটুয়াখালী: ইলিশ, শুঁটকি, রাখাইন তাঁতের কাপড়, তরমুজ
- পিরোজপুর: পেয়ারা, আমড়া, সুপারি
চট্টগ্রাম বিভাগ
- বান্দরবান: মারমাদের মুন্ডি, বাঁশ কোড়ল, পাহাড়ি তাঁতের কাপড়, পাহাড়ি পেঁপে ও কলা
- ব্রাহ্মণবাড়িয়া: ছানামুখী মিষ্টি, তিতাস নদীর তাজা মাছ, ঐতিহ্যবাহী পুতুলনাচ
- চাঁদপুর: পদ্মা-মেঘনার ইলিশ, নোনা ইলিশ, মতলবের ক্ষীর
- চট্টগ্রাম: মেজবানি মাংস, কালাভুনা, বেলা বিস্কুট, শুঁটকি
- কুমিল্লা: রসমালাই, খাদি কাপড়, বাটিক, বিজয়পুরের মৃৎশিল্প
- কক্সবাজার: শুঁটকি, বার্মিজ আচার, ঝিনুক-শামুকের গয়না, মহেশখালীর মিষ্টি পান
- ফেনী: খণ্ডলের মিষ্টি, মহিষের দুধের দই ও ঘি, মুহুরী এলাকার তাজা মাছ
- খাগড়াছড়ি: বাঁশ কোড়ল, পাহাড়ি হলুদ, হাতে বোনা পিনন-হাদি, পাহাড়ি আনারস ও কাঁঠাল
- লক্ষ্মীপুর: নারিকেল ও সুপারি, মেঘনার ইলিশ, মহিষের দই
- নোয়াখালী: মহিষের দুধের দই, নারিকেল ও সুপারি, খোলাজা পিঠা
- রাঙ্গামাটি: পাহাড়ি তাঁতের কাপড়, বাঁশ-বেতের হস্তশিল্প, কাপ্তাই হ্রদের মাছ, ব্যাম্বু চিকেন